1 Answers
উদ্দীপকে আজিম সাহেব পরিবার নামক প্রতিষ্ঠানটির বিলুপ্ত হওয়ার আশঙ্কা করেছেন। পরিবার বিলুপ্ত হওয়ার বিষয়টি অমূলক বলে আমি মনে করি।
অগ্রগতির সাথে সাথে পরিবারের কার্যক্রমেও বৈচিত্র্য এসেছে। আধুনিক পরিবারের কাজ স্বতন্ত্র হতে পারে। কিন্তু আজও পরিবারের গুরুত্ব কোনো অংশে কমেনি।
একটি শিশু তার সামাজিক মূল্যবোধ, আচার-প্রথা, রীতি-নীতি, অভ্যাস প্রভৃতি কীভাবে মেনে চলতে হয় তা শেখে পরিবার থেকেই। পরিবার শিশুর কাছে 'নৈতিক শিক্ষার প্রধান কেন্দ্র' বলে বিবেচিত। শিশুরা পরিবার থেকে শুধু শিক্ষা বা নৈতিক শিক্ষা নয়, বরং এর পাশাপাশি শিশুর ধর্মীয়, অবকাশমূলক বা অবসরে বিনোদন, মনস্তাত্ত্বিক শিক্ষা এবং রাজনৈতিক শিক্ষার হাতেখড়ি হয়। তাই পারিবারিক শিক্ষা শিশুকে ভবিষ্যৎ প্রজন্মের সঠিক ও প্রজ্ঞাবান নাগরিকে পরিণত করে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলতে পারি, বর্তমান বিশ্বায়নের সময়ে আজিম সাহেব পরিবার বিলুপ্তির আশঙ্কা করলেও এর কার্যাবলি এত ব্যাপক যে, এটি কখনো বিলুপ্ত হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি।