1 Answers

উদ্দীপকে বোর্ড কর্তৃক সমন্বয় কমিটি গঠন করে দেওয়ায় ভবিষ্যতে বিশৃঙ্খলা কমবে- আমি এ মত সমর্থন করি।

বিভিন্ন বিভাগের কাজে সমন্বয়ের জন্য প্রাতিষ্ঠানিক নিয়মে বা উর্ধ্বতন কর্তৃক কতিপয় ব্যক্তির ওপর সমন্বয়ের দায়িত্ব অর্পণ করা হলে ব্যক্তিবর্গের সমষ্টিকে সমন্বয় কমিটি বলে।

উদ্দীপকে অর্নবস কোম্পানি লি.-এ বিভাগীয় প্রধানগণ স্ব-স্ব বিভাগের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা নিলেও আন্তঃবিভাগীয় পরিকল্পনায় পারস্পরিক সংহতি স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পরে বিশৃঙ্খলা হয়। বিষয়টি বোর্ডের নজরে আসলে বোর্ড উৎপাদন বিভাগের ব্যবস্থাপককে প্রধান ও অন্য বিভাগের প্রধানদের সদস্য করে বিভাগীয় কর্মকাণ্ডে সংহতি প্রতিষ্ঠার জন্য একটা স্থায়ী কমিশন গঠন করে দেয়। অর্থাৎ বোর্ড কর্তৃক সমন্বয় কমিটি গঠন করে দেয় যা ভবিষ্যতে বিশৃঙ্খলা কমাবে। এক্ষেত্রে কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের সকল কর্মীকে একত্রিত করে লক্ষ্যার্জনের প্রচেষ্টা চালালে সমন্বয়কার্য সম্ভব হবে। এজন্য বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে কাজের অগ্রগতি ও কাজের মধ্যে সুসমন্বয় রক্ষা সহজতর হবে। 

পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানের বিভিন্ন জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে কমিটির ব্যবহার আধুনিক ও উন্নত বিশ্বে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তাই সমন্বয়সাধনের ক্ষেত্রেও কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

4 views

Related Questions