1 Answers
তাসনিমের উচিত তার বন্ধুকে শিক্ষকের প্রতি দায়িত্ব, কর্তব্য সম্পর্কে অবগত করা এবং শিক্ষকের মর্যাদা সম্পর্কে অবহিত করা এবং তাদের থেকে ক্ষমা চেয়ে আদর্শ ছাত্রে পরিগণিত হতে উদ্বুদ্ধ করা। কারণ শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর, পিতামাতার পরই শিক্ষকের মর্যাদা। শিক্ষক পরম ভক্তি ও শ্রদ্ধার পাত্র। পিতামাতা সন্তানকে জন্ম দিয়ে শুধু লালন-পালন করেন। পক্ষান্তরে, প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন একজন শিক্ষক। ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। এটা পিতাপুত্রের সম্পর্কের ন্যায়। পিতার মতো শিক্ষকও কল্যাণ কামনা ও সৎপথ দেখান। পুত্র তার পিতা থেকে সম্পদের উত্তরাধিকারী হন। পক্ষান্তরে, ছাত্র ও তার শিক্ষক থেকে জ্ঞানের উত্তরাধিকারী হন। শিক্ষকের সাথে বেয়াদবি- করলে কেউ প্রকৃত মানুষ হতে পারে না। অনেক ভালো ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে। হযরত আলি (রা.) বলেছেন, যার কাছে আমি একটি শব্দও শিখেছি আমি তার দাস। তিনি ইচ্ছা করলে আমাকে বিক্রি করতে পারেন কিংবা আযাদ করে দিতে পারেন, কিংবা ইচ্ছা করলে দাস বানিয়েও রাখতে পারেন।