1 Answers

উদ্দীপকে লুডু খেলা ও বন্ধুর উপস্থিতির মধ্যে সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যকার পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে সম্ভাবনা ও আকস্মিকতার পার্থক্য বিশ্লেষণ করা হলো-

১। আকস্মিকতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্পর্কে আমাদের অজ্ঞতা। অন্যদিকে সম্ভাব্যতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অপূর্ণতা। 

২। আকস্মিকতা ব্যাপারটি কোনো স্বতন্ত্র ঘটনা বা বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ঘটনাসমষ্টির ক্ষেত্রেই কেবল আমরা আকস্মিকতার কথা বলে থাকি। কিন্তু সম্ভাব্যতার বিষয়টি উভয়ক্ষেত্রেই প্রযোজ্য। 

৩। আকস্মিকতা হচ্ছে দুই বা ততোধিক ঘটনাবলির মধ্যকার প্রমাণ বা যাচাইবিহীন সংযোগ। অন্যদিকে সম্ভাব্যতার ক্ষেত্রে ঘটনাবলি সম্পর্কে আমাদের অভিজ্ঞতায় প্রাপ্ত আংশিক জ্ঞান প্রমাণ হিসেবে কাজ করে। 

৪। মিলের মতে, আকস্মিকতা কোনো একক ঘটনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে না, দুই বা ততোধিক ঘটনার বেলাতেই আকস্মিকতা সৃষ্টি হয়। কিন্তু, সম্ভাব্যতা যেমনিভাবে একক ঘটনার ক্ষেত্রে দেখা দিতে পারে, তেমনিভাবে দেখা দিতে পারে দুই বা ততোধিক ঘটনার ক্ষেত্রে। 

৫। আকস্মিকতা হচ্ছে এমন ব্যাপার যা সম্পর্কে আমরা প্রস্তুত থাকি না। অথবা অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা ঘটে গেলে আমরা তাকে আকস্মিক বলে মনে করি। আর সম্ভাব্যতা হচ্ছে এমন বিষয়, যেটি সম্পর্কে আমরা অবগত আছি, কিন্তু তা ঘটা বা না ঘটা সম্পর্কে আমরা নিশ্চিত নই।

উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, একটি ঘটনাকে তখনই আকস্মিক বলা হয়, যখন ঘটনাটি ঘটার প্রকৃত কারণ আমাদের জানা থাকে না। আর যখন ঘটনাটি ঘটার কার্যকারণ সম্পর্কে আমাদের আংশিক জ্ঞান থাকে, তখন তাকে সম্ভাব্য ঘটনা বলা হয়ে থাকে।

4 views

Related Questions