1 Answers
উদ্দীপকের মিটুলের মধ্যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সৃজনশীলতা সাংগঠনিক দক্ষতা, সামাজিক দায়িত্ব পালন প্রভৃতি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ব্যবসায়ের সফলতা শুধু পুঁজির ওপর নির্ভর করে না, একজন উদ্যোক্ত তার জ্ঞান ও ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য দিয়ে সহজেই সফল হতে পারে।
সফল উদ্যোক্তা সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত নিয়ে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে যায়। উদ্দীপকের মিটুল পাঁচ বছর একটি মোবাইল ফোনের সার্ভিসিং দোকানে কর্মচারী হিসেবে কাজ করেছে। পরবর্তী সময়ে সে গ্রামে এসে নিজেই মোবাইল ফোন সার্ভিসিং-এর দোকান দেয়। এর মাধ্যমে তার ঝুঁরি নেওয়ার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কারণ, ব্যবসায়ে সফল না হলে তার দায় তাকেই নিতে হবে। তবে দক্ষতার সাথে মোবাইল ফোন সার্ভিসিং-এর কারণে তার সুনাম ছড়িয়ে পড়ে। তাই কাজের পরিধি বেড়ে যাওয়ায় সে কর্মচারী নিয়োগ করে। এর মাধ্যমে তার সাংগঠনিক ক্ষমতা বাড়ে। আবার, সে বাতিল হওয়া ব্যাটারি দিয়ে চার্জ লাইট তৈরি করে বিক্রি করা শুরু করে। এতে তার সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
এছাড়া অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে চার্জার লাইট বিনামূল্যে বিতরণের মাধ্যমে মিটলের মধ্যে সামাজিক দায়বদ্ধতার গণটিও ফটে উঠেছে।মিটুলের মধ্যে সফল উদ্যোক্তার অধিকাংশ বৈশিষ্ট্য আছে। তার নিজস্ব জ্ঞান প্রয়োগ করেই সে সফল হয়েছে। তাই বলা
যায়, উদ্যোক্তাসুলভ বৈশিষ্ট্যর কারণেই মিটুল ব্যবসায়ে সফলতা অর্জন করেছে।