1 Answers
দ্বিতীয় জুমার দিন মাঈনুদ্দীন সাহেব এমন একটি সূরার তাফসির করলেন যেখানে জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা, সাংস্কৃতিক নীতিমালা এবং উত্তরাধিকার আইন ও ব্যবসায় বাণিজ্যের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এ ধরনের বৈশিষ্ট্য মাদানি সূরার মধ্যে পরিলক্ষিত হয়। যেমন- মাদানি সূরায় আহলে কিতাবদের ইসলামের আহ্বান, মুনাফিকদের চরিত্র সম্পর্কিত আলোচনা রয়েছে। এছাড়া ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক, শিক্ষা-সাংস্কৃতিক নীতিমালার বর্ণনা, পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসায়-বাণিজ্য, ক্রয়-বিক্রয়সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকান্ডের বিধানের বর্ণনা এবং সালাত, যাকাত, সাওম ও হজ ইত্যাদির বর্ণনা রয়েছে মাদানি সূরায়।
অতএব বলা যায়, মাওলানা মাঈনুদ্দীন সাহেব যেহেতু তার আলোচনায় জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা-সাংস্কৃতিক নীতিমালা এবং উত্তরাধিকার আইন ও ব্যবসায়-বাণিজ্যের বিধান ইত্যাদি তুলে ধরেন সেহেতু তিনি মাদানি সূরা তাফসির করছিলেন- একথা নিঃসন্দেহে বলা যায়।