1 Answers
করিম সাহেব তার জমির জন্য সঠিক ফসল নির্বাচন না করার কারণে ক্ষতির সম্মুখীন হন।
করিম সাহেব তার জমিতে চাষ করার জন্য ধান বপন করেছিলেন। ধান চাষ করার জন্য এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি খুব ভালো। নদীর অববাহিকা ও হাওর-বাঁওড় এলাকায় যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা হয়। কিন্তু করিম সাহেবের চাষকৃত জমি চর অঞ্চলের। চরের মাটি সাধারণত বেলে দোআঁশ প্রকৃতির হয়ে থাকে। এ ধরনের মাটিতে সরিষা, মুগ, মরিচ, পেঁয়াজ, রসুন, মুলা, আলু, তরমুজ এ ধরনের ফসল ভালো জন্মায়। কৃষি কর্মকাণ্ডের জন্য সবচেয়ে বড় কাজ হলো মাটির বৈশিষ্ট্য ও বন্ধুরতা অনুযায়ী ফসল নির্বাচন করা।
এ কারণে করিম সাহেব ফসল উৎপাদনে ক্ষতির সম্মুখীন হন।
5 views
Answered