1 Answers
ঝুমির পড়ালেখায় খারাপ করার কারণ হলো মানসিক চাপ।
দৈনন্দিন জীবনে নানা কারণে আমাদের মন খারাপ হয়। কখনো অন্য কারও কটু কথা বা অপ্রীতিকর আচরণে আমরা মনে কষ্ট পাই। নিজের ইচ্ছা বা চাহিদা পূরণ না হলে আমাদের মন খারাপ হয়। আবার কোনো দুঃসংবাদ বা ঘটনা আমাদের মনের কষ্টের কারণ হয়। এ মনের কষ্ট থেকেই সৃষ্টি হয় মানসিক চাপ। মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক ও অস্বস্তিকর আবেগীয় অবস্থা, যা আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে। ফলে আমরা অস্থির ও উত্তেজিত হই এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হওয়ায় মানসিক চাপ অনুভব করি।
ঝুমির বয়স ১২ বছর। তার বাবা-মা প্রায়ই ঝগড়া করেন। ঝুমির মা গৃহিণী ও বাবা ব্যবসায়ী। ঝুমি মায়ের সাথে গল্প করতে গেলেই সে বিরক্ত হয়। বাবাও তাকে সময় দেয় না। বাবা-মায়ের সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার কারণে এবং তাদের ঝগড়া দেখে ঝুমির মন সব সময় খারাপ থাকে। এই মনের কষ্ট থেকে তার মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়। যার কারণে সে পড়ালেখায় খারাপ করে।