1 Answers
পর্যাপ্ত স্নেহ-ভালোবাসা না পাওয়ায় তন্বীর মধ্যে হতাশা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
তন্বীর মা চাকরিজীবী। ছোট বেলা থেকেই গৃহকর্মীর কাছে সে বেশি সময় থেকেছে। তন্বীর মা বাইরে থাকার কারণে তার অসুবিধাগুলো সময়মতো দূর করা হয় নি। ফলে তার মধ্যে অবিশ্বাস ও অনাস্থার অনুভূতি জন্মেছে। বাবা-মায়ের আদর, স্নেহ, ভালবাসার অভাবে একটি শিশুর মা-বাবার প্রতি অনাস্থার পাশাপাশি পরিবেশ সম্পর্কেও অনাস্থা, নিরাপত্তাহীনতা ও হতাশার জন্ম নেয়। জীবনের প্রথম বছরগুলোতে বিকাশের জন্য সহায়ক পরিবেশ পেলে শিশু বুদ্ধিমান, সামাজিক ও স্বাস্থ্যের অধিকারী হয়। তাদের সামাজিক দক্ষতা, ভাষার দক্ষতা, সৃজনশীলতা প্রভৃতির বিকাশ ঘটে। ফলে পরবর্তীতে তারা সুখী হয়।
তন্বীকে অধিক সময় দেওয়া, তাকে কাছে নিয়ে ঘুমানো জরুরি হলেও মা তা করতে না পারায় তন্বীর মধ্যে নিরাপত্তাহীনতার জন্ম নিয়েছে।