1 Answers
পেটেন্ট চুক্তি না থাকায় জনাব সবুজ কোনো আইনি সহায়তা পাননি। নতুন আবিষ্কৃত পণ্যের ওপর আবিষ্কারকের একক অধিকার অর্জনের জন্য পেটেন্ট করা হয়। সরকারের সাথে এ চুক্তি করতে হয়। এর মাধ্যমে আবিষ্কারক আবিষ্কৃত পণ্যের উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার লাভ করেন। কেউ পণ্য নকল করলে আবিষ্কারক পেটেন্ট চুক্তির আওতায় আইনগত ব্যবস্থা নিতে পারেন।
উদ্দীপকের জনাব সবুজ একটি পানি সেচ যন্ত্রের উদ্ভাবক। কিন্তু সেচ যন্ত্রটি বাজারে ছাড়ার পর কিছুদিনের মধ্যেই অন্য একটি প্রতিষ্ঠান যন্ত্রটি নকল করে বাজারে ছাড়ে। এক্ষেত্রে জনাব সবুজ মামলা করেও কোনো আইনি সহায়তা পাননি।
জনাব সবুজের উদ্ভাবিত যন্ত্রটির পেটেন্ট চুক্তি ছিল না। তিনিই যে প্রকৃত আবিষ্কারক এর কোনো প্রমাণপত্র তার কাছে নেই। তাই তার মেধাসম্পদটি আইনগতভাবে সুরক্ষিত হয়নি। ফলে মামলা করেও নকলকারীর বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি। তাই বলা যায়, পেটেন্ট চুক্তি না থাকায় জনাব সবুজ মামলা করেও কোনো প্রতিকার পাননি।