1 Answers
উদ্দীপকে বর্ণিত অবস্থা এসডিজির সম্ভাব্য ফলাফল নিশ্চিতকরণে অবশ্যই সহায়তা করবে বলে আমি মনে করি।
বাংলাদেশ এমডিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। এর পথ ধরে এসডিজি অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। এসডিজির সম্ভাব্য ফলাফল বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনবে। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশ মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক-এ তিনটির যেকোনো দুটি অর্জন করতে পেরেছে বিধায় উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্তি পেয়েছে। অর্থাৎ বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে এসডিজির সম্ভাব্য ফলাফল নিশ্চিত করা সহজ হবে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে দারিদ্র্যসীমা ধীরে ধীরে শূন্যের কাছাকাছি চলে আসবে, মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হবে, নারী নির্যাতন হ্রাস পাবে, টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধিতে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে, রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিরসন হবে। এগুলো এসডিজি অর্জনের সম্ভাব্য ফলাফল, যা বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ার পর থেকে ধীরে ধীরে অর্জন করতে সক্ষম হবে।
পরিশেষে বলা যায়, প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ।