1 Answers

উদ্দীপকে উত্ত প্রক্রিয়া বলতে রক্ত পরিশোধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। মানবদেহে শারীরবৃত্তীয় কার্যে যেসব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় সেসব বিক্রিয়ায় বিভিন্ন ধরনের পদার্থ উৎপন্ন হয়, যার মধ্যে বেশ কিছু দেহের জন্য অতীব জরুরি, আবার বেশ কিছু পদার্থ আছে যেগুলো দেহের জন্য ক্ষতিকর। এসব ক্ষতিকর পদার্থের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, সিরাম, বিলিরুবিন ইত্যাদি বর্জ্য। বিভিন্ন বিপাক ক্রিয়ায় উৎপন্ন এসব বর্জ্য দেহ থেকে নিষ্কাশন হওয়া জরুরি। এগুলো কোনো কারণে শরীরে জমতে থাকলে নানা রকম অসুখ দেখা দেয়, পরবর্তীতে যা মৃত্যুর কারণ হতে পারে। আমাদের কিডনি, রক্ত থেকে এসব বর্জ্য অপসারণ করার মাধ্যমে রক্ত পরিশোধন করে এবং দেহকে বিষমুক্ত করে। এছাড়া কিডনি শরীরের অতিরিক্ত পানি, লবণ ও বিভিন্ন জৈব পদার্থ দেহ হতে বের করে দিয়ে দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। কিডনির মাধ্যমে এই রক্তের পরিশোধন প্রক্রিয়া যদি কোনো কারণে ব্যাহত হয় তবে আমাদের দেহ নিশ্চিতভাবে নানা রোগে আক্রান্ত হবে। তাই, 'উক্ত প্রক্রিয়া অর্থাৎ রক্ত পরিশোধন প্রক্রিয়া ব্যাহত হলে সুস্থ জীবনযাপন অসম্ভব'-কথাটি যুক্তিযুক্ত।

6 views

Related Questions