1 Answers

উদ্দীপকের লালচে খয়েরি রংয়ের গ্রন্থিটি হলো যকৃত। নিচে যকৃতের গঠন ও কাজ বর্ণনা করা হলো- 

গঠন : মধ্যচ্ছদার নিচে উদরগহবরের উপরে পাকস্থলির ডানপাশে যকৃত অবস্থিত। এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এর বামখণ্ড থেকে ডানখণ্ড আকারে বড়। এর প্রতিটি খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল দ্বারা তৈরি। প্রতিটি লোবিউলে অসংখ্য কোষ থাকে। এসব কোষ পিত্তরস তৈরি করে। পিত্তরস ক্ষারীয় বৈশিষ্ট্য সম্পন্ন। এতে পানি, পিত্তলবণ, কোলেস্টেরল ও খনিজ লবণ ইত্যাদি থাকে। পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না। পিত্তরস যকৃতের নিচে অবস্থিত পিত্তথলিতে জমা হয়।

কাজ: যকৃত পিত্তরস তৈরি করে। পিত্তরস খাদ্য পরিপাকের সময় খাদ্যের অম্লভাব প্রশমিত করে। অতিরিক্ত অ্যামাইনো এসিড যকৃতে আসার পর বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক এসিড ও অ্যামোনিয়ারূপে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে এবং স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করে। তাছাড়া যকৃত উদ্বৃত্ত গ্লুকোজ নিজদেহে গ্লাইকোজেনরূপে সঞ্চয় করে রাখে। রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতের সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় এবং রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে যকৃতের মাধ্যমে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। যকৃতে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে বলে একে দেহের রাসায়নিক গবেষণাগারও বলা হয়।

5 views

Related Questions