1 Answers
উদ্দীপকে উল্লিখিত টিস্যু হলো স্নায়ুটিস্যুটি, যার গাঠনিক ও কার্যিক একক নিউরন। প্রতিটি নিউরন দু'টি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা-১. কোষদেহ এবং ২. প্রলম্বিত অংশ। নিম্নে টিস্যুটির একক অর্থাৎ নিউরনের গঠন চিত্রসহ ব্যাখ্যা করা হলো-
কোষদেহ: প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সমন্বয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার অংশ কোষদেহ নামে পরিচিত। সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়ন, গলজি বস্তু, লাইসোজোম, গ্লাইকোজেন, রঞ্জক কণাসহ অসংখ্য নিসল দানা থাকে।
প্রলম্বিত অংশ: কোষদেহ থেকে সৃষ্ট শাখা-প্রশাখাকেই প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দু'ধরনের। যথা-
i.ডেনড্রাইট: কোষদেহের চারিদিকের শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশই ডেনড্রাইট।
ii. অ্যাক্সন: কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা শাখাহীন তন্তুটি হলো অ্যাক্সন। এর চারিদিকে পাতলা আবরণ থাকে যাকে নিউরিলেমা বলে। এ আবরণটি স্থানে স্থানে বিচ্ছিন্ন থাকে, যাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব।