1 Answers

উদ্দীপকে C ও D হলো যথাক্রমে লিগামেন্ট ও টেনডন। নিচে এদের গঠন ব্যাখ্যা করা হলো-
লিগামেন্ট শ্বেততত্ত্ব ও পীততন্তুর সমন্বয়ে গঠিত। এতে পীত বর্ণের স্থিতিস্থাপক তত্ত্বর সংখ্যা বেশি থাকে। এর মধ্যে সরু, শাখা-প্রশাখা বিশিষ্ট জালিকাকারে বিন্যস্ত কতকগুলো তন্তু ছড়ানো থাকে। এ তন্তুগুলো গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে অবস্থান করে। এদের স্থিতিস্থাপকতা আছে। তন্তুগুলো ইলাস্টিন নামক আমিষ দ্বারা তৈরি। তন্তুগুলোর মাঝে ফাইব্রোব্লাস্ট কোষ থাকে। অপরদিকে ঘন, শ্বেত তত্ত্বময় যোজক টিস্যু দ্বারা টেনডন গঠিত। এ ধরণের টিস্যুর আন্তঃকোষীয় পদার্থ বা ম্যাট্রিক্সে শাখা প্রশাখাবিহীন শ্বেততত্ত্ব ছড়ানো থাকে। এরা গুচ্ছাকারে ও পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। অনেকগুলো তত্ত্ব একত্রে আঁটি বা বান্ডেল তৈরি করে আঁটি গুচ্ছগুলো অ্যারিওলার টিস্যু দ্বারা বেষ্টিত হয়ে পেরিটেন্ডিয়াম গঠন করে।

5 views

Related Questions