1 Answers
সালমা বেগম তার অস্থিতে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন। নিচে অস্থির গঠন বর্ণনা করা হলো-
অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ। অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ একপ্রকার জৈবপদার্থ দ্বারা গঠিত। অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর। মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে। অস্থিকোষকে অস্টিওব্লাস্ট বলা হয়। এসব কোষ শাখা-প্রশাখাযুক্ত দেখতে অনেকটা মাকড়সার মতো। অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। এছাড়া অস্থিতে প্রায় ৪০-৫০ ভাগ পানি থাকে। জীবিত অস্থিকোষ ৪০% জৈব এবং ৬০% অজৈব যৌগ পদার্থ নিয়ে গঠিত।
5 views
Answered