1 Answers
উদ্দীপকের আলোচনার সাথে ভূঅভ্যন্তরের গঠনের মিল রয়েছে।
পৃথিবী প্রায় একটি গোলকের ন্যায়। এর ব্যাসার্ধ আনুমানিক ৬,৩৭১ কিলোমিটার। ভূপৃষ্ঠের কঠিন বহিরাবরণ ভেদ করে অভ্যন্তরের এত গভীরে সরাসরি পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই। ভূবিজ্ঞানীরা ভূঅভ্যন্তরে সংঘটিত ভূকম্পন, তরঙ্গের গতিপ্রকৃতি, মাধ্যাকর্ষণ ও চুম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য পর্যবেক্ষণের মাধ্যমে ভূঅভ্যন্তরের গঠন কাঠামো উপাদান সম্পর্কে ধারণা লাভ করেন। উদ্দীপকে দেখতে পাই, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভূঅভ্যন্তরের গঠন সম্পর্কে গবেষণা করতে আমেরিকায় যান। ভূঅভ্যন্তর শিলামণ্ডল নিয়ে গঠিত। পৃথিবীর উপরিভাগ থেকে এর কেন্দ্র পর্যন্ত তিনটি স্তরে ভাগ করা যায়। এগুলো হলো- ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল।
অতএব আমরা দেখতে পাই যে, উদ্দীপকের আলোচনার সাথে ভূঅভ্যন্তরের গঠনের মিল রয়েছে।