1 Answers

নট্রামসের কারণে হাবিবের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। 

'নট্রামস' আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ দানকারী একটি প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এটি পরিচালিত হয়। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়াই এ প্রতিষ্ঠানের প্রধান কাজ। উদ্দীপকের হাবিব লেখাপড়া শেষ করে বেকার অবস্থায় বসে ছিল পরবর্তীতে সে 'নট্রামস' থেকে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে সে কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার চালনায় শিক্ষাদান শুরু করে। পরবর্তীতে সে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ করে। কম্পিউটার চালানো এবং প্রোগ্রামিং একটি জটিল কাজ। কেউ প্রশিক্ষণ ছাড়া এসব কাজ করতে পারে না। কিন্তু এসব শেখা অনেক ব্যয়বহুল যার যোগান দেওয়া বেকারদের জন্য অনেক কষ্টকর। তাছাড়া, শুধু নট্রামস এসব প্রশিক্ষণ দিয়ে থাকে। নট্রামস প্রশিক্ষণ না দিলে হাবিব তার ব্যবসায় শুরু করতে পারত না। তাকে আগের মতো বসে থাকতে হতো। তাই বলা যায়, নট্রামসের সহায়তায় হাবিবের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

4 views

Related Questions