1 Answers
'গৃহকে সঠিকভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা করা দরকার' রহমান সাহেবের এ উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন পরিকল্পনা। পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে তা চাহিদা পূরণে সক্ষম হয়। আর এর জন্য প্রয়োজন বাজেট। রহমান সাহেব প্রতিমাসে বাজেটের মাধ্যমে তার সংসার পরিচালনা করেন। কিন্তু তার সহকর্মী চাকরির পাশাপাশি ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করলেও তার সংসারে অভাব লেগেই থাকে। তার এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজন বাজেট তৈরি করা। বাজেট করার ফলে তিনি পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা পাবেন। ফলে তার পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ হবে। বাজেট তার পরিবারের অপচয় রোধ করে স্বচ্ছলতা আনতে সাহায্য করবে। তিনি ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে পারবেন। বাজেটের ফলে তার পরিবারের সদস্যরা মিতব্যয়ী হতে শিখবে। ফলে অপচয় হ্রাস পাবে।
পরিশেষে বলা যায়, বাজেট পরিকল্পনার মাধ্যমে গৃহকে সঠিকভাবে পরিচালনা করা যায়।