1 Answers

বকেয়া বলেন, মা পৃথিবীর সেরা শিক্ষক আর পরিবার সেরা বিদ্যালয়। তার এ উক্তিটি অত্যন্ত যুক্তিপূর্ণ। 

শিশুর সুষ্ঠু বিকাশে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ শিশুর সাথে মা সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেন। এ কারণে মায়ের তত্ত্বাবধানই শিশুর সুষ্ঠু বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।

শিশুর বিকাশে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিশুর প্রথম পরিবেশই হচ্ছে পরিবার। তাই পরিবারের বন্ধন শিশুর বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। অতি শৈশবে শিশুর সাথে মা-বাবার পারস্পরিক বন্ধনের সূত্রপাত হয় মৌলিক চাহিদা পূরণ ও আদর- স্নেহের মাধ্যমে। বড় হওয়ার সাথে সাথে শিশু পরিবারের মধ্যে মা- বাবাকে আদর্শ হিসেবে মনে করে; তাদের অনুকরণ করে। এ সময় যদি মা-বাবার কাছ থেকে পর্যাপ্ত স্নেহ, ভালোবাসা পায় তাহলে শিশু আত্মবিশ্বাস অর্জন করে। এছাড়া ভাই-বোনও শিশুর আচরণ গঠনে ভূমিকা পালন করে থাকে। একসাথে খেলাধুলা করা, একে অপরকে সাহায্য করার মাধ্যমে তারা সমাজের উপযোগী আচরণ শিখে থাকে। পরিবারের অন্যান্য সদস্যদের আচরণ শিশুর বিকাশকে প্রভাবিত করে। পরিবারের সকল সদস্যদের মধ্যে বিশ্বাসযোগ্য সমঝোতামূলক নিবিড় সম্পর্ক পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে। এ ধরনের পরিবারের শিশুরা সক্রিয়, উদ্যোগী ও মিশুক হয়। এভাবে পরিবার শিশুর সুষ্ঠু বিকাশে ভূমিকা রাখে। তবে এক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ অন্যান্য সদস্যদের তুলনায় মায়ের সাথে শিশু বেশি সময় অতিবাহিত করে। এ কারণে মায়ের সঠিক শিক্ষা শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করে।

5 views

Related Questions