তুমি কি মনে কর কেয়ার মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায়? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের কেয়ার মানসিকতা ছিল বিদেশি দ্রব্যের প্রতি আসক্তি। কেয়ার মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায় বলে আমি মনে করি।
বিদেশি পণ্য ব্যবহার করলে আমাদের অর্থনীতি মন্থর হয়ে যাবে। কেননা বিদেশি পণ্য ব্যবহারে ঐ দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। পাশাপাশি বিদেশি পণ্য ব্যবহারের ফলে আমাদের দেশীয় পণ্যের চাহিদা কমে যাবে। এতে দেশের উৎপাদকশ্রেণি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর তার প্রভাব পড়বে দেশীয় অর্থনীতির ওপর। এর ফলে দেশের অভ্যন্তরে তেমন কোনো শিল্পকারখানা গড়ে ওঠে না। ফলে দেশে ব্যাপকহারে বেকারত্ব ও অন্যান্য সমস্যা দেখা দেয়।
বিদেশি পণ্য ব্যবহারে দেশীয় পণ্যকে অবহেলা করা হয়। এতে দেশীয় পণ্যের উৎপাদনবিমুখতার সৃষ্টি হয়। কৃষক বা অন্যান্য উৎপাদনকারীরা উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে দেশের মোট জাতীয় উৎপাদন (Gross Domestic Product)-এর হার ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে দেশে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এতে দেশের অর্থনীতি ভেঙে পড়ে।
পরিশেষে বলা যায়, কেয়ার মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায়।