তুমি কি মনে কর, জেভিডের চিন্তা-চেতনা বাংলা ভাষা বিকাশের অন্তরায়? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে ডেভিডের আকাঙ্ক্ষা ছিল তাকে ইংরেজি অক্ষরে ইংরেজি ভাষায় শুভেচ্ছা জানানো হবে। তার এই চিন্তা-চেতনা বাংলা ভাষা বিকাশের অন্তরায় বলে আমি মনে করি।
১৯৫২ সালের কঠোর আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি তার মায়ের ভাষা- বাংলাকে রক্ষা করে। আর এই ভাষা আমাদের কাছে অমৃত সুধার মতো। ফলে আমরা এই ভাষায় কথা বলি। আমরা আমাদের জীবনের চলার ক্ষেত্রে এই ভাষা ব্যবহার করি। আমাদের সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে আমরা এ ভাষা ব্যবহার করে থাকি। এ ভাষার মাধ্যমে আমরা বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছি। ফলে আমাদের এ ভাষা চর্চা করা অত্যন্ত জরুরি।
যদি আমরা এ ভাষা চর্চা না করে বিদেশি ভাষা চর্চা করি এতে নিজস্ব সাংস্কৃতিকে বিসর্জন দেওয়া হয়। বিদেশি ভাষা চর্চা করলে বাংলা ভাষা বিকশিত হওয়ার সুযোগ থাকে না। এতে বাংলা ভাষার সাহিত্যিক ও সংস্কৃতিক মূল্যকে জলাঞ্জলি দেওয়া হয়। ফলে বাঙালির চেতনাবোধ নষ্ট হয়ে যায়।
উপরের আলোচনায় প্রমাণিত, ডেভিডের বিদেশি ভাষা চর্চা বাংলা ভাষা বিকাশের অন্তরায়।