1 Answers
বেকারত্ব কমানো ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আরমানের উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পটির গুরুত্ব অত্যন্ত ইতিবাচক বলে আমি মনে করি।
উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের আওতা, মূলধন ও শ্রমিক সংখ্যা সীমিত হয়। সাফল্যের সাথে এটি পরিচালনা করা গেলে দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে বেকারত্ব কমে যায়। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও সৃজনশীলতা বাড়ানো সম্ভব হয়।
উদ্দীপকের আরমান এইচএসসি পাস করার পর আর পড়ালেখা করেনি। পরবর্তীতে বন্ধুদের পরামর্শে ক্যাটারিং সার্ভিসের ওপর একটি কোর্স করে। বাবার জমি বিক্রির অর্থ দিয়ে সে একটি হোটেল দেয়। তার প্রতিষ্ঠানে দুই শিফটে ৩০ জন কর্মচারী কাজ করে।
আরমানের প্রতিষ্ঠানটিতে তার পাশাপাশি আরও ৩০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তার এ শিল্পের সাথে জড়িত থেকে আরও অনেকেই জীবিকা নির্বাহ করতে পারছে। এছাড়াও তার সফলতায় উৎসাহিত হয়ে আরও অনেক মানুষ এ ধরনের কাজে এগিয়ে আসবে। ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। এতে দেশের বেকারত্ব কমে যাবে। আবার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তার শিল্পটি সামগ্রিকভাবে জনসাধারণের জীবনযাত্রার মানও বাড়াতে সক্ষম হবে। তাই বলা যায়, বেকারত্ব কমানো ও কর্মসংস্থান সৃষ্টিতে আরমানের ব্যবসায়টির গুরুত্ব অনস্বীকার্য।