1 Answers

উদ্দীপকের মতিনের ব্যবসায়টি হলো অংশীদারি ব্যবসায় সংগঠন।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে এ ব্যবসায় গঠন করে। এ ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। এটি ছাড়া এ ব্যবসায় গঠন করা যায় না। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী ব্যবসায় পরিচালিত ও লাভ-ক্ষতি বণ্টিত হয়।
উদ্দীপকের মতিন ও তার দুই বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলেন। এ সংগঠনের উদ্দেশ্য হবে মুনাফা অর্জন করা। আর এ মুনাফা তারা চুক্তি অনুযায়ী ভাগ করে নিবেন। চুক্তি অনুযায়ী সংগঠনটির সব কাজ পরিচালিত হবে। সদস্য সংখ্যা ও চুক্তিবদ্ধ সম্পর্কের এ বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সম্পর্কিত। সুতরাং, মতিনের ব্যবসায়কে অংশীদারি সংগঠন বলা যায়।

6 views

Related Questions