1 Answers

উদ্দীপকের চার তরুণের কাজকে আত্মকর্মসংস্থান বলা যায়।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বল্প পুঁজি ও ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজের চেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা করা হয়। এতে যেকোনো ব্যক্তি নিজেই তার বেকারত্ব দূর করতে পারে। অল্প মূলধন নিয়ে এ পেশায় অসীম আয়ের সুযোগ তৈরি করা যায়।
উদ্দীপকের জনাব ফয়সাল ও তার তিন বন্ধু মিলে গরুর খামার গড়ে তোলেন। ২০১৭ সালে তারা ২টি গরু নিয়ে খামার প্রতিষ্ঠা করেন। তিন বছরে তাদের খামারে গরুর সংখ্যা বেড়ে হয় ১০০টি। এর মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। এভাবে স্বল্প পুঁজি নিয়ে নিজের চেষ্টায় বেকারত্ব দূর করার মাধ্যমকেই বলা হয় আত্মকর্মসংস্থান। সুতরাং, উদ্দীপকের চার তরুণের কাজ আত্মকর্মসংস্থানের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions