1 Answers
জাগতিক বস্তু বা ঘটনাবলিকে মানসিকভাবে সুবিন্যস্ত করার মাধ্যমে এগুলো সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান লাভের প্রক্রিয়াই হচ্ছে শ্রেণিকরণ। তবে জগতের এমন কিছু বিষয় আছে, যেগুলোর ক্ষেত্রে শ্রেণিকরণের প্রক্রিয়াটি প্রয়োগ করা যায় না। সেগুলো হলো-
১। পরমতম জাতির শ্রেণিকরণ করা যায় না।
২। প্রান্তস্থিত বস্তুর ক্ষেত্রে শ্রেণিকরণ প্রয়োগযোগ্য নয়।
৩। সংজ্ঞার অযোগ্য বিষয়ের ক্ষেত্রে শ্রেণিকরণের প্রক্রিয়াই প্রযোজ্য নয়।
৪। অনির্ধারণযোগ্য গুণসম্পন্ন বিষয় বা বস্তুর শ্রেণিকরণ করা যায় না।
৫। সীমিত জ্ঞানসম্পন্ন বস্তুকে শ্রেণিবিন্যাস করা যায় না।
৬। নিয়ত পরিবর্তনশীল বস্তুর শ্রেণিবিন্যাস করা যায় না।
৭। অতুলনীয় বিষয়ের শ্রেণিকরণ করা যায় না।
মূলত জগতের সব ঘটনা ও বস্তু সম্পর্কে আমাদের সূক্ষ্ম ও অন্তর্নিহিত জ্ঞান থাকে না বলেই আমরা সেসব বিষয়কে শ্রেণিবিন্যাস করতে পারি না। এ ক্ষেত্রে আমরা শ্রেণিকরণের অযোগ্য এসব বিষয়কে অপনয়নের মাধ্যমে সঠিক বিষয়ের শ্রেণিকরণ করতে সমর্থ হই।