1 Answers
উদ্দীপকে শিল্প ও বণিক সমিতির প্রতি নির্দেশ করা হয়েছে। কোনো নির্দিষ্ট অঞ্চলের, এলাকার বা দেশের ব্যবসায়ী বা শিল্পপতিগণ নিজেদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টায় ও পরিচালনায় যে সংগঠন প্রতিষ্ঠা করে, তাকে শিল্প ও বণিক সমিতি বলে।
উদ্দীপকে মি. রহমান খান গার্মেন্টস নামে বড় গার্মেন্টস ফ্যাক্টরি চালাচ্ছেন। এটি চালাতে যেয়ে মাঝে মধ্যে শ্রমিকদের সাথে, বিদেশি বায়ারদের সাথে সমস্যা হয়। তিনি শিল্প ও বণিক সমিতির সদস্য হওয়ায় সমিতির কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা করেন। শিল্প ও বণিক সমিতির অন্যতম কাজ হলো দেশের শিল্প ও বাণিজ্য সম্পর্কিত নীতিমালা বাস্তবায়ন করা। সমিতিটি শিল্প ও বণিক সভায় পরামর্শ দান, বাজার সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করে সদস্যদের সহায়তা প্রদান করে। এছাড়া শিল্প ও বণিক সমিতির সদস্যদের মুখপাত্র হিসেবে তাঁদের অভাব-অভিযোগ সম্পর্কে সরকারকে অভিহিত করে বণিকদের সহায়তা প্রদান করে। তাই বলা যায়, মি. রহমানকে সহযোগিতা দানকারী সমিতিটি হলো শিল্প ও বণিক সমিতি।