1 Answers
জাউদ্দীপকে সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের রাজনৈতিক গুরুত্বকে নির্দেশ করা হয়েছে।
গ্রামীণ রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা অপরিসীম। ব্যক্তি হোক আর গোষ্ঠী হোক জ্ঞাতিদের সাহায্য সহযোগিতা ছাড়া গ্রামীণ রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করা কষ্টসাধ্য। গ্রামের রাজনৈতিক কর্মকাণ্ড প্রধানত গোষ্ঠীসমূহের মধ্যকার ঐক্য এবং অনৈক্যের ফলশ্রুতি। যেমন- ইউনিয়ন পরিষদের নির্বাচন, জাতীয় রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ইত্যাদি।
উদ্দীপকের নিজাম সাহেবের বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও তার বিশ্বাস আত্মীয়স্বজনের প্রভাবে তিনি ইউপি নির্বাচনে জিতবেন, যা রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিসম্পর্কের গুরুত্বকেই ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে সমাজজীবনে রাজনৈতিক ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের গুরুত্বই নির্দেশিত হয়েছে।
5 views
Answered