1 Answers
রক্ত এবং বৈবাহিক সূত্রে গড়ে ওঠা সমাজ স্বীকৃত সম্পর্ককে জ্ঞাতিসম্পর্ক বলা হয়।
মানুষের সামাজিক আচার-আচরণ ও পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ, সামাজিক সম্পর্ক এবং সামাজিক ভূমিকা পালনে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব অপরিসীম। উন্নততর সামাজিক জীবনের আদর্শ সৃষ্টি এবং আদর্শকে স্থায়ী করতে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব অস্বীকার করা যায় না। এমনকি আদিম সমাজ থেকে আধুনিক সভ্য সমাজে নেতৃত্ব নির্বাচন এবং সামাজিক সংঘ গঠনে জ্ঞাতিসম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
6 views
Answered