1 Answers

উদ্দীপকে স্বপনদের বাড়ি ডোবানালার ধারে। বাড়ির অধিকাংশ লোক ম্যালেরিয়াতে আক্রান্ত থাকে। স্বপনদের বাড়ির ঘটনা প্রকল্পের পরীক্ষামূলক সমর্থনকে নির্দেশ করে।

পরীক্ষামূলক সমর্থন হলো- বাস্তব ঘটনাবলি দিয়ে কোনো কিছু যাচাই করা। এই পরীক্ষামূলক সমর্থন দুই প্রকারের হতে পারে। যথা: প্রত্যক্ষ সমর্থন ও পরোক্ষ সমর্থন। নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে যে সমর্থন করা হয় তাকে প্রত্যক্ষ সমর্থন বলে। অন্যদিকে অবরোহ পদ্ধতি ও ঘটনা সংকলনের সাহায্যে কোনো প্রকল্প প্রমাণ করাকে পরোক্ষ সমর্থন বলে। অনেক সময় নিরীক্ষণ বা পরীক্ষণের সাহায্যে সরাসরি একটি প্রকল্পকে যাচাই করা যায়। পরীক্ষণ দ্বারাও কোনো প্রকল্পকে সরাসরি পরীক্ষামূলকভাবে সমর্থন করা যায়। যেসব বিষয়ে প্রত্যক্ষ সমর্থন সম্ভব নয়, কেবল সেগুলোরই পরোক্ষ সমর্থনের প্রয়োজন হয়। যেমন: ডোবানালা মশা উৎপাদনের কারণ। আর মশার কামড়কে ম্যালেরিয়া রোগের কারণ হিসেবে ধারণা নেওয়ার পর আমরা সিদ্ধান্ত করি, যাদের মশা কামড়াতে পারে না, তাদের ম্যালেরিয়া হয় না। আবার যেখানে ডোবানালা নেই সেখানে মশা উৎপাদিত হতে পারে না। এ সিদ্ধান্তটি বাস্তবতার সাথে ঠিকমতো মিলে গেলে প্রকল্পটি পরোক্ষভাবে সমর্থিত হয়।

5 views

Related Questions