1 Answers
অধিক মুনাফা লাভের জন্য সুমন ফার্মাসিউটিক্যালস রবিন ফার্মাসিউটিক্যালস-এর অনুরূপ ট্রেডমার্ক ব্যবহার করে।
ট্রেডমার্ক হলো একটি বিশেষ চিহ্ন বা প্রতীক যা একটি পণ্য উৎপাদনকারীর পণ্য থেকে অন্য একটি পণ্য উৎপাদনকারীর পণ্য থেকে আলাদা করে। ট্রেডমার্ক নিবন্ধন করা থাকলে ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনগত সুবিধা পায়। কিন্তু নিবন্ধন করা না থাকলে আইনগত কোনো সুবিধা পাওয়া যায় না।
উদ্দীপকে রবিন ফার্মাসিউটিক্যাল এর ট্রেডমার্ক সুমন ফার্মাসিউটিক্যাল ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো রবিনের প্রতিষ্ঠানের তৈরি ওষুধের সুনাম বাজারে অনেক। তাঁর পণ্যের চাহিদাও লক্ষণীয়। তাই সুমন মনে করেন যে, যদি রবিন ফার্মাসিউটিক্যাল এর ট্রেডমার্ক ব্যবহার করে পণ্য বাজারজাতকরণ করা যায় তাহলে সুমনের পণ্য বিক্রয় বৃদ্ধি পাবে এবং অধিক মুনাফার অধিকারী হবে।