1 Answers

রবিন ফার্মাসিউটিক্যাল লি. পরিবেশ আইন অমান্য করছে।

পরিবেশের সাথে প্রাণিজগৎ ও তার পারিপার্শ্বিকতার ওতপ্রোত সম্পর্ক বিরাজমান তা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার জন্য প্রণীত আইনসমূহকে পরিবেশ আইন বলে। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও পরিবেশ সংরক্ষণ নীতিমালা, ১৯৯৭ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন। এ আইনের আওতায় রয়েছে শব্দদূষণ, বায়ুদূষণ, পানি দূষণ এবং মাটিদূষণ নীতিমালা। অথচ মুনাফা অর্জনের জন্য একজন ব্যবসায়ী পরবর্তী ফলাফল বুঝে বা না বুঝে পরিবেশের মারাত্মক ক্ষতি বয়ে আনছে। এর ফলে শব্দদূষণ, বায়ুদূষণ, পানিদূষণ এবং মাটিদূষণের মতো ঘটনা ঘটছে।

উদ্দীপকে রবিন ফার্মাসিউটিক্যাল লি.-এর কারখানাটি পদ্মা নদীর ধারে অবস্থিত। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীর পানির সঙ্গে মিশছে এতে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে রবিন ফার্মাসিউটিক্যাল লি. পরিবেশ আইন বা পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করছে।

5 views

Related Questions