1 Answers

উদ্দীপকটিতে Samsung-এর বিরুদ্ধে পেটেন্ট আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

পেটেন্ট বলতে কোনো কিছু আবিষ্কার বা নতুন কিছুর উদ্ভাবন স্বত্বকে বোঝায়। মূলত পেটেন্ট হলো এক প্রকার মেধাসম্পদ। পেটেন্ট আইন ২০১২ এর ধারা ২(ট) অনুযায়ী- পেটেন্ট অর্থ কোনো উদ্ভাবন সুরক্ষা করার জন্য মঞ্জুরীকৃত একচেটিয়া অধিকার যার দ্বারা পেটেন্টের তার উদ্ভাবন দেশের অন্যকোনো ব্যক্তিকে ব্যবহার করা হতে বিরত রাখার আইনগত অধিকার প্রাপ্ত হওয়া।

উদ্দীপকটিতে দেখা যায়, বিশ্বে Apple Inc সর্বপ্রথম স্মার্ট ফোন (টাচ' স্ক্রীন) প্রবর্তন করে। ২০১০ সালে Samsung Electronics এন্ড্রয়েড হ্যান্ডসেট বাজারজাত করে কিন্তু এর মধ্যে ৪টি পদ্ধতি ও ডিজাইন স্মার্ট ফোন থেকে হুবহু নকল করে। বিষয়টি Samsung-এর কর্তৃপক্ষকে জানানোর পর তারা বিষয়টি অস্বীকার করে। এজন্য স্মার্ট ফোনের কর্তৃপক্ষ আইনের আশ্রয় নিতে বাধ্য হয়। প্রমাণিত হয় Samsung Electronics পেটেন্ট আইন ভঙ্গ করেছে। এমতাবস্থায় Court ইচ্ছা করলে Samsung Electronics-এর চারটি মডেলের পণ্য বিক্রয় বন্ধ করে দিতে পারে।

4 views

Related Questions