উদ্দীপকে বর্ণিত মামলায় রবিন ফার্মাসিউটিক্যাল কোনো সুফল না পাওয়ার কারণ বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মি. রবিনের প্রতিষ্ঠানের ট্রেডমার্ক নিবন্ধিত ছিল না বলে তিনি আদালতে নিয়েও কোনো আইনগত সুফল পান নি।
কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবাকে অন্য উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই ট্রেডমার্ক বলে। ব্যবসায়িক পণ্য বা সেবাকে সমজাতীয় অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য বা সেবা হতে পৃথক করার জন্য ট্রেডমার্কের প্রচলন হয়।
উদ্দীপকে লক্ষ করা যায়, রবিন ফার্মাসিউটিক্যাল এর ট্রেডমার্ক ব্যবহার করে সুমন ফার্মাসিউটিক্যাল পণ্য বাজারজাতকরণ করে থাকে। রবিন ফার্মাসিউটিক্যাল তাদের ব্যবসায়িক অস্তিত্ব ও বাজার ধরে রাখতে সুমন ফার্মাসিউটিক্যাল এর বিরুদ্ধে আদালতে মামলা করে। কিন্তু রবিন ফার্মাসিউটিক্যাল সুমন ফার্মাসিউটিক্যাল এর বিরুদ্ধে মামলা করে কোনো সুফল পায় নি। কারণ রবিন ফার্মাসিউটিক্যাল এর ট্রেডমার্কটি নিবন্ধিত ছিল না। ট্রেডমার্কটি নিবন্ধিত থাকলে এর প্রকৃত মালিক শনাক্ত করা যেত এবং আদালত অপরের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে পীরত। যেহেতু আদালতে কোনো সুফল পায় নি তাই বোঝা যায় রবিন ফার্মাসিউটিক্যাল-এর ট্রেডমার্কটি নিবন্ধিত নয়।