1 Answers
উদ্দীপকে যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের উল্লেখ রয়েছে। যেখানে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন-পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট-নির্ভর যোগাযোগ স্থাপন করা যায় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। এটি মূলত প্রযুক্তি ব্যবস্থার সম্প্রসারিত রূপ।
উদ্দীপকে মি. রফিক গার্মেন্টস ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করেন। এজন্য তিনি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে যেয়ে পণ্যের ধরন, মান, মূল্য ইত্যাদি জেনে তা থেকে একটি তুলনামূলক চিত্র তৈরি করেন। তারপর বাছাইকৃত দু-তিনটা কোম্পানির নিকট আরও অধিক তথ্য জানতে বার্তা পাঠান। এর ভিত্তিতে তিনি একটি কোম্পানির নিকট ফরমায়েশপত্র প্রেরণ করেন। অর্থাৎ মি. রফিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করেছেন। ব্যবসায়ের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব পড়েনি। অনলাইন ব্যবসায়, ই-কমার্স, ই-বিজনেস, ই-মার্কেটিং, ই-রিটেইলিং, ই-ব্যাংকিং, ই-টিকেটিং ইত্যাদি পরিভাষা তখন ব্যবসায় মহলে অত্যন্ত জনপ্রিয়। তাই বলা যায়, উদ্দীপকে যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের উল্লেখ রয়েছে।