1 Answers
যে বাক্য একাধিক সরল বাক্যের সংযোগে গঠিত তাই যৌগিক বাক্য। উদ্দীপকে ব্যবহৃত বাক্যগুলো বিভিন্ন প্রকার যৌগিক বাক্য। এখানে যে বাক্যগুলো আছে সেগুলো হলো সংযৌগিক বাক্য, প্রাকল্পিক বাক্য, বৈকল্পিক বাক্য, সমমার্নিক বাক্য এবং নিষেধক বাক্য। যখন দুই বা ততোধিক সরল বাক্য 'এবং', 'ও', 'আর' সংযোজক দ্বারা যুক্ত হয় তখন সংযৌগিক বাক্য তৈরি হয়।
যেমন- দেশের অর্থনৈতিক উন্নতি অব্যাহত থাকে এবং দেশের সমৃদ্ধি হয়। যদি... তবে...দ্বারা সরল বাক্য যুক্ত হলে তা প্রাকল্পিক যুক্তিবাক্য। যেমন- যদি তুমি আসো তবে আমি যাবো। 'অথবা', বা 'হয় না হয়' দ্বারা দুই বা ততোধিক সরল বাক্য যুক্ত হলে তাকে বৈকল্পিক যুক্তি বলে। যেমন রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে অথবা দেশের সমৃদ্ধি হবে। দুই বা ততোধিক সরল বাক্য 'যদি এবং কেবল যদি' যোজক দ্বারা যুক্ত হয় তবে তাকে 'সমমানিক বাক্য' বলে। যেমন- রাজু সুনাগরিক যদি এবং কেবল যদি তিনি দেশপ্রেমিক হন। যে বাক্যে অন্য কোনো বাক্যে ঘোষিত বিষয়কে অস্বীকার করা হয় তাকে নিষেধক বাক্য বলে। যেমন সকল মানুষ হয় দেশপ্রেমিক। সকল মানুষ নয় দেশপ্রেমিক।
উদ্দীপকে ব্যবহৃত বাক্যগুলোর আকার ও প্রতীকী রূপ। (p) যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তবে দেশের অর্থনৈতিক উন্নতি (৭) অব্যাহত থাকে এবং দেশের সমৃদ্ধি হয় (r)
যদি দেশের সমৃদ্ধি না হয়, তবে মানুষ ভালো থাকে না (1) এবং মানুষের জীবনযাত্রা নিম্নগামী হয় (s)
সুতরাং মানুষের জীবনযাত্রা নিম্নগামী হবে না, যদি এবং কেবল যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে অথবা দেশের সমৃদ্ধি হয়
অতএব,