1 Answers
উদ্দীপকে ব্যক্ত বাক্যগুলো যৌগিক বাক্য। দুই বা ততোধিক সরল বাক্য যখন যুক্ত হয় তখন যুক্ত বাক্যকে 'যৌগিক বাক্য' বলে। অর্থাৎ যে বাক্যকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক সরল বাক্য পাওয়া যায় তাকে 'যৌগিক বাক্য' বলে। যেমন যদি তুমি আসো, তবে আমি যাবো। এখানে যদি তুমি আসো একটি সরল বাক্য এবং তবে আমি যাবো। 'একটি সরল বাক্য। এই বাক্য দুটি নিয়েই যৌগিক বাক্যটি গঠিত হয়েছে।
উদ্দীপকে ব্যবহৃত বাক্যগুলোর স্বরূপ হলো- যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তবে দেশের অর্থনৈতিক উন্নতি হবে। উক্ত বাক্যটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য হলো- যখন দুই বা ততোধিক সরল বাক্য যদি.. তবে.. দ্বারা যুক্ত হয় তখন তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। উপরের বাক্যটি যদি তবে দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। আবার 'দেশের অর্থনৈতিক উন্নতি অব্যাহত থাকে এবং দেশের সমৃদ্ধি হয়'। এই যৌগিক বাক্যটি একটি সংযৌগিক বাক্য। যখন দুই বা ততোধিক সরল বাক্য এবং ও আর যোজক দ্বারা যুক্ত হবে তখন সেটি সংযৌগিক বাক্য হবে। উপরের বাক্যটি 'এবং' যোজক দ্বারা যুক্ত হয়েছে। যদি দেশের মানুষ সমৃদ্ধ না হয় তবে দেশের মানুষ ভালো থাকে না এবং জীবনযাত্রার মান নিম্নগামী হয়। এখানে' দেশের মানুষ ভালো থাকে না, বাক্যটি নিষেধক বাক্য। যে বাক্যে অন্য কোনো বাক্যে ঘোষিত বিষয়কে অস্বীকার করা হয় তাকে 'নিষেধক বাক্য' বলে। অতএব, মানুষের জীবনযাত্রা নিম্নগামী হবে যদি এবং কেবল রাজনৈতিক স্থিতিশীলতা থাকে অথবা দেশের সমৃদ্ধি হয়। এই বাক্যে সমমানিক বাক্য এবং বৈকল্পিক বাক্য দেখা যাচ্ছে। যদি এবং কেবল যদি যোজক দ্বারা যুক্ত হলে তা সমমানিক যুক্তিবাক্য। আর 'অথবা' দ্বারা যুক্ত হলে তা বৈকল্পিক যুক্তিবাক্য হিসাবে গণ্য হয়।
সুতরাং উদ্দীপকে ব্যক্ত বাক্যগুলো বিভিন্ন প্রকার যৌগিক বাক্য হয়েছে।