1 Answers
উদ্দীপকে ইলেকট্রনিক মৌখিক যোগাযোগের কথা উল্লেখ করা হয়েছে। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য, সংবাদ, ধারণা, মতামত ইত্যাদি দুই বা ততোধিক পক্ষের মাঝে বিনিময়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের যান্ত্রিক ইলেকট্রনিক প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে। ব্যাপক যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ কৌশলের মধ্যে রয়েছে দুরালাপনী, বেতার বা রেডিও, টেলিভিশন বা দূরদর্শন এবং ভিডিও কনফারেন্সিং।
উদ্দীপকে SMC একটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্যরক্ষাকারী বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা নিজেদের পণ্য নিজেরাই বাজারজাতকরণ করে। দেশের বড় বড় শহরগুলোতে তাদের একাধিক বিক্রয়কেন্দ্র রয়েছে। দেশের বিভিন্ন TV চ্যানেলগুলোতে তারা তাদের পণ্যের ব্যবহারবিধির বিজ্ঞাপন নিয়মিত প্রচার করে। ক্রেতারা শো-রুম থেকে সরাসরি কিংবা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে ইলেকট্রনিক মৌখিক যোগাযোগের কথা উল্লেখ করা হয়েছে।