ইন্টারনেটে ক্রয়-বিক্রয়ের কথা বলে কোন ধরনের ব্যবসায়ের প্রতি আলোকপাত করা হয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে ইন্টারনেট ক্রয়-বিক্রয়ের কথা বলে ই-রিটেইলিং ব্যবসায়ের প্রতি আলোকপাত করা হয়েছে।
ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পণ্য ও সেবা বিক্রয়কে ই-রিটেইলিং বলা হয়। এ প্রযুক্তি ব্যবসায়ের সাথে অন্য ব্যবসায় প্রতিষ্ঠান এবং ভোক্তার সাথে ব্যবসায়ের বিক্রয়কার্য সম্পাদন করে।
উদ্দীপকে মি. কনক রেজা উন্নত বিশ্বে ইন্টারনেট ব্যবহার করে মালামাল, শেয়ার ইত্যাদি ক্রয়-বিক্রয় করা হয় শুনে ব্যবসায়ের প্রতি আকৃষ্ট হয়। পরে তিনি বায়িং হাউজের ব্যবসায় শুরু করেন। এ ব্যবস্থায় ক্রেতা যে প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে আগ্রহী তাদের নিকট ইন্টারনেটে ফরমায়েশ দেয় এবং ডেবিট কার্ড, ক্রেডিড কার্ড, ই-চেক, ই-মানি ইত্যাদির মাধ্যমে মূল্য পরিশোধ করে। এ ব্যবস্থায় কোনো ধরনের মধ্যস্থকারী থাকে না। ফলে উন্নত দেশগুলোতে ভোক্তা পর্যায়ে কেনাবেচায় রিটেইলিং হাউসগুলোতে ই-রিটেইলিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই মি. কনক রেজা ইন্টারনেটে ক্রয় বিক্রয়ের কথা বলে ই- রিটেইলিং এর প্রতি আলোকপাত করেছে।