1 Answers

উদ্দীপকে প্রথমত বিমসটেক সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ডসহ সাতটি দেশ নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করে উন্নয়নের জন্য যে উপ-আঞ্চলিক জোট গঠন করেছে তাকে বিমসটেক বলে।

উদ্দীপকে বাংলাদেশে অনেক আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট, সংস্থা ও চুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার। আসিয়ানের বেশ কিছু সদস্য দেশ, বাংলাদেশ ও এর সন্নিহিত কিছু দেশকে নিয়ে একটা উপ-আঞ্চলিক জোট গঠন করা হয়েছে। বিমসটেক এর মধ্যে অন্যতম সংস্থা। এ জোট অবকাঠামো, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নে কাজ করে। বিমসটেক সদস্য দেশগুলোর সাধারণ স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ে উৎসাহিত করে। তাছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা করে। তাই বলা যায়, উদ্দীপকে প্রথমত বিমসটেক সংস্থার উল্লেখ করা হয়েছে।

6 views

Related Questions