1 Answers

উদ্দীপকে জরিপ গবেষণা পদ্ধতির কথা বলা হয়েছে।

জরিপ বলতে কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করাকে বোঝায়। সমাজ গবেষণায় জরিপ পদ্ধতি হলো কোনো সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন কৌশলে তথ্য সংগ্রহ, তথ্যের ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুসন্ধান ও সিদ্ধান্তে উপনীত হওয়ার একটি প্রক্রিয়া। এ পদ্ধতির মাধ্যমে বিশেষ কোনো অঞ্চল ও তার অধিবাসীদের আর্থ-সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জানা যায়। জরিপের ক্ষেত্রে নির্দিষ্ট জনগোষ্ঠীর একটি প্রতিনিধিত্বশীল অংশকে নমুনা হিসেবে নির্বাচন করে নির্দিষ্ট প্রশ্নমালার আলোকে তথ্য সংগ্রহ করা হয়।

উদ্দীপকের মাসুদ তার গবেষণায় প্রশ্নপত্রের মাধ্যমে কিছু উপাত্ত সংগ্রহ করে সেগুলো সারণির মাধ্যমে তার প্রতিবেদনে উপস্থাপন করে। সে তথ্যগুলো বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ করে। জরিপ পদ্ধতির বৈশিষ্ট্যের সাথে মাসুদের অনুসৃত গবেষণা পদ্ধতির মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে জরিপ গবেষণা পদ্ধতির কথা বলা হয়েছে।

8 views

Related Questions