1 Answers

উদ্দীপকের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন আঞ্চলিক সংস্থার কথা বলা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন একটি স্বতন্ত্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্থা, যা গোটা ইউরোপসহ বিশ্বের অর্থনীতি ও রাজনৈতিক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্দীপকে একটি আঞ্চলিক সংস্থা অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে গঠিত হয়ে সবার নিকট ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির মডেল তৈরি করে। নিজেদের মধ্যে কমন মুদ্রার প্রচলনসহ বিভিন্ন ক্ষেত্রে এ সংস্থার মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বাণিজ্য ব্যবধান কমাতে এবং বিভিন্ন কারিগরি ও প্রশিক্ষণমূলক সহযোগিতা বাড়াতে সম্মিলিত ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে আলোচিত সংস্থাটিই হলো ইউরোপীয় ইউনিয়ন।

8 views

Related Questions