1 Answers
উদ্দীপকের শুরুতে একটি বেসরকারি সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে।
বাংলাদেশের দারিদ্র্য বিমোচনসহ আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কৃষি সেক্টরে বিভিন্ন বেসরকারি সংস্থা (Non-Government Organization, সংক্ষেপে NGO) নিরলসভাবে কাজ করছে। ব্র্যাক কৃষি বিষয়ক নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত করে-
i. কৃষি উপকরণ (যেমন- সার, কীটনাশক) সরবরাহ করে।
ii. ফসলের হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাত চাষে উদ্বুদ্ধ করে।
iii. কৃষি সমস্যার সমাধান করে।
iv. কৃষির উৎপাদন বৃদ্ধিতে পরামর্শ দাঁন করে।
v. কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য, বীজ ও চারা সরবরাহ করে।
vi. সেচ কার্যক্রমে সহায়তা প্রদান করে।
vii. প্রাকৃতিক দুর্যোগে এবং কৃষকদের আপদকালীন সময়ে সহায়তা প্রদান করে।
viii. কৃষকদের কাছে উন্নত প্রযুক্তি হস্তান্তর করে।
ix. কৃষকদের প্রশিক্ষণ দেয়। যেমন- ইন্টারনেট ব্যবহার পদ্ধতি শেখায়।
Χ. সহজ শর্তে কৃষি ঋণ প্রদান করে।
অতএব ব্রাকের মতো এনজিও কৃষি তথ্য সম্প্রসারণ ও সেবা প্রদানে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে যা বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা পালন করছে।