1 Answers
উদ্দীপকে কৃষি বন ও বসত বনের কথা বলা হয়েছে। অতিরিক্ত জনসংখ্যা আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আমাদের ভূমি সীমিত। বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে এ ভূমি সক্ষম নয়। সুতরাং, বনায়ন শুধু বনভূমিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। কৃষি বনায়নকে আধুনিক প্রযুক্তি হিসেবে গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, রাস্তা ও বাঁধের ধার, বাড়ির আঙিনা, প্রতিষ্ঠানের চারপাশ সর্বত্র বনায়ন জরুরি। বসত বনের মাধ্যমে পরিবারের সদস্যদের ফল ও সবজির চাহিদা পূরণ হয়। এ বনের বৃক্ষের পাতা পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এবং কাষ্ঠল গাছ বৃক্ষ থেকে আসবাবপত্র তৈরির কাঠ পাওয়া যায়। আবার কৃষিবন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এ বনায়নে একই জমিতে বৃক্ষ, ফসল, পশুখাদ্য ও মৎস্য উৎপাদন করা যায়। এছাড়া এ বন ভূমিক্ষয় রোধ করে, মাটিতে জৈব পদার্থের মাত্রা বাড়িয়ে জমি উর্বর করে। এ বনায়নে এক উপাদান অন্য উপাদানকে ব্যাহত করে না। সব উপাদান সমন্বিতভাবে পরিবেশকে সমৃদ্ধ করে।
অতএব বলা যায়, আমাদের জীবনের বহুমুখী সমস্যা সমাধানে বসত ও কৃষিবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।