1 Answers

মানহাকে মক্তবে পড়াশুনা করানোর কথা বলা হয়েছে যার গুরুত্ব অপরিসীম। 'মক্তব' শব্দের অর্থ হলো- লেখার স্থান, বিদ্যালয় বা শিক্ষাকেন্দ্র। এটি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জনের একটি আদর্শ স্থান। সাধারণত মসজিদের বারান্দায় বা মাদ্রাসার সাথে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। মক্তবে মুসলিম শিশুদের কুরআন তেলাওয়াত, হাদিস, ওজু, গোসল, নামাজ, রোজা প্রভৃতির নিয়ম, প্রয়োজনীয় বিভিন্ন দোয়া ও শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়। ইসলামি সংস্কৃতির বিভিন্ন ব্যাবহারিক দিক শিশুরা মস্তবেই শিখে থাকে। মানহার পিতামাতা তাকে এ ধরনের শিক্ষায় শিক্ষিত করতে চান।

উদ্দীপকের মশিউর রহমান ও তার স্ত্রী তাদের মেয়ে মানহাকে এমন একটি প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে চান, যেখানে সে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞানলাভ করবে। এর পাশাপাশি কুরআন তিলাওয়াত, হাদিস, ইসলামি সংস্কৃতি, বিভিন্ন দোয়া ও শিষ্টাচার শিখবে। এখানে মক্তবের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মক্তব মুসলিম শিশুদের এক ধরনের প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে তারা ইসলাম ধর্ম ও ইসলামি সংস্কৃতির মৌলিক কিছু বিষয় এবং নৈতিকতা ও সামাজিক শিষ্টাচারের প্রাথমিক শিক্ষা পায়। এ শিক্ষা তাদের বড় হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হওয়ার প্রেরণা দেয়। শিশুদের আল্লাহর ইবাদতে অভ্যস্ত হওয়ার প্রয়োজনীয় শিক্ষা মক্তবেই দেওয়া হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মুসলিম শিশুদের সামাজিকীকরণ, প্রাথমিক শিক্ষা ও মানসিক বিকাশে মক্তব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5 views

Related Questions