1 Answers

উদ্দীপকে যে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে তা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা।

পুঁজিবাদী অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক সমাজব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে সংঘটিত হয়। এ অর্থব্যবস্থায় ক্রেতা ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা বজায় থাকে এবং ভোগকারীর ইচ্ছা ও রুচি অনুযায়ী উৎপাদন করা হয়। এ অর্থব্যবস্থায়, উৎপাদন, বণ্টন, ভোগ প্রভৃতি নিয়ন্ত্রণের জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে না, বরং একটি স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার মাধ্যমেই সবকিছু নির্ধারিত হয়।

উদ্দীপকে দেখতে পাই, আউয়াল সাহেব একটি গার্মেন্টসের মালিক। শ্রমিকদের বেতন-ভাতা কম দিয়ে তিনি দিনে দিনে আরও ধনী হচ্ছেন। অর্থাৎ তার সম্পদ বৃদ্ধির ওপর রাষ্ট্রের কোন নিয়ন্ত্রণ নেই যা পুঁজিবাদের বৈশিষ্ট্যকে নির্দেশ করে।

অতএব বলা যায়, উদ্দীপকে পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions