1 Answers
উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক জোটের কথা বলা হয়েছে।
ইউরোপীয় দেশসমূহের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এ ইউনিয়নের সদস্যসংখ্যা ২৭। ২০০২ সালে ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন মুদ্রা 'ইউরো' চালু করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭ রাষ্ট্রের মধ্যে জার্মানি, ফ্রান্স, ইটালি, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ডেনমার্ক, গ্রিস, সুইডেন, স্পেন প্রভৃতি উল্লেখযোগ্য।
উদ্দীপকে দেখা যায়, জার্মানি, ফ্রান্স ও ইটালি প্রভৃতি দেশ অর্থনৈতিক ও ব্যবসায়িক সমৃদ্ধির জন্য বিশ্বখ্যাত অর্থনৈতিক জোট গঠন করে। যেখানে সদস্য দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে মুক্ত বাণিজ্য কার্যক্রম অব্যাহত রেখেছে। যেহেতু জার্মানি, ফ্রান্স ও ইটালি ইউরোপীয় ইউনিয়ন নামক অর্থনৈতিক জোটের সদস্য এবং উক্ত দেশগুলো ইউরো নামক মুদ্রা ব্যবহার করে অবাধ ও মুক্ত বাণিজ্য সুবিধা লাভ করে। তাই বলা যায়, উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক জোটের কথা বলা হয়েছে।