1 Answers

উদ্দীপকে বর্ণিত 'ক' চরিত্রের মধ্য দিয়ে বিখ্যাত মনীষী ইবনে খালদুনের কথা বলা হয়েছে। কারণ মি. 'ক' এর ডাক নাম আবু যায়েদ এবং মূল নাম আব্দুর রহমান এবং তিনি আফ্রিকার উত্তরের দেশ তিউনিসিয়ার রাজধানী তিউনিসে জন্মগ্রহণ করেন যা ইবনে খালদুনকে নির্দেশ করে। নিম্নে ইবনে খালদুনের জীবন ও কর্ম সম্পর্কে ধারণা দেওয়া হলো-

মহান মুসলিম ঐতিহাসিক, রাজনীতিবিদ ও সমাজ দার্শনিক ইবনে খালদুন হিজরি ৭৩২ সালের পহেলা রমজান মোতাবেক ১৩৩২ খ্রিষ্টাব্দে ২৭ মে তিউনিসে জন্মগ্রহণ করেন। ডাক নাম আবু যায়েদ এবং মূল নাম আব্দুর রহমান। ইবনে খালদুন বাল্যকাল থেকেই তীব্র মেধাশক্তিসম্পন্ন ছিলেন। তিনি আফ্রিকার আন্তঃরাষ্ট্রীয় সমস্যায় শান্তির বার্তাবাহক হিসেবে ভূমিকা পালন করেন। ইবনে খালদুন ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান সম্পর্কে গভীর গবেষণা করেন। তিনি মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক পদে নিযুক্ত হন এবং পরবর্তীতে মিসরের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ১৪০৬ খ্রিষ্টাব্দে তিনি মারা যান।

7 views

Related Questions