1 Answers
উদ্দীপকে মণিপুরি নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য চিত্রিত হয়েছে। উক্ত নৃগোষ্ঠীর ধর্মবিশ্বাস সম্পর্কে আমার ধারণা নিম্নরূপ-
মণিপুরি নৃগোষ্ঠীর সদস্যরা হিন্দু ধর্মের বৈষ্ণব মতাবলম্বী। অবশ্য সুদূর অতীতে মণিপুরিদের মধ্যে এক ধরনের বার্ত্যধর্ম তথা প্রকৃতি পূজার প্রচলন ছিল, যা মূলত ছিল প্রাকৃতিক শক্তির আরাধনা নির্ভর ধর্ম। কিন্তু পরবর্তীতে আর্যদের সংস্পর্শে এসে মণিপুরিরা সনাতন হিন্দু ধর্মের বৈষ্ণবীয় মতবাদের সাথে একাত্মতা প্রকাশ করে। এরা সাধারণত হিন্দুধর্মের অনুষ্ঠানাদি পালন করে। প্রতিটি মণিপুরি গ্রামে প্রাত্যহিক পূজা-অর্চনা পরিচালনা করার জন্য একটি মন্দির থাকে। এসব মন্দিরে রাধাকৃষ্ণ, বিষ্ণু, শিব, লক্ষ্মী, সরস্বতী, জগন্নাথ ও গৌরাঙ্গের মূর্তি শোভা পায়। মণিপুরিরা যেসব পূজা পালন করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শিব পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, জগতবন্ধু পূজা, চৈতন্য পূজা ইত্যাদি। তাদের গ্রামে দৈনিক সান্ধ্যকালীন আরতির আয়োজন করা হয়ে থাকে। মণিপুরিদের অনুসরণীয় ধর্মীয় গ্রন্থসমূহ হচ্ছে- গীতা, রামায়ণ, মহাভারত, ভাগবত ইত্যাদি। তাদের মধ্যে অনেকেই পূণ্য অর্জনের জন্য নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশি, সীতাকুণ্ড, লাঙ্গলবন্ধ, নিমাই শিব মন্দির প্রভৃতি তীর্থস্থানে ভ্রমণ করেন। পরিশেষে উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মণিপুরিরা সাধারণত হিন্দু ধর্মে বিশ্বাস পোষণ করে।