1 Answers

উদ্দীপকে উল্লেখিত জাহিদ সাহেবের সাথে বিখ্যাত মনীষী ইমাম আহমদ ইবনে হাম্বল (র)-এর মিল রয়েছে।

ইমাম আহমদ ইবনে হাম্বল (র) ১৬৪ হিজরিতে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন। কুরআন ও হাদিসে তার পাণ্ডিত্য ছিল অপরিসীম। ইমাম আহমদ ইবনে হাম্বল (র) হাদিস অধ্যয়নের জন্য ১৮৭ হিজরিতে প্রথমবারের মতো মক্কায় গমন করেন। শিক্ষাজীবন শেষে তিনি দিবারাত্র জ্ঞান বিতরণের কাজে আত্মনিয়োগ করেন। তাঁর সমকালীন আব্বাসি খলিফা আল-মামুন 'মুতাযিলা' সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা দিলে ইমাম আহমদ ইবনে হাম্বল (র) এর প্রতিবাদ করেন। ফলে তিনি গ্রেফতার হন এবং তাকে অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়। তবুও তিনি মুতাযিলাদের সাথে কোনো প্রকার আপোস করেননি। জনাব জাহিদের চরিত্রে এরূপ অনমনীয়তাই দেখা যায়।

উদ্দীপকে জনাব জাহিদ কুরআন এবং হাদিসে গভীর জ্ঞান লাভ করেন এবং একাধারে ৫০ বছর অধ্যাপনা করেন। ক্ষমতাসীন 'ক' এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ায় তাকে ৭০টি বেত্রাঘাত সহ্য করতে হয়। তবুও তিনি কখনও অন্যায়ের সাথে আপোস করেননি। জাহিদ সাহেবের এরূপ প্রতিবাদ ও অধ্যাপনার বিষয়টি ইমাম আহমদ ইবনে হাম্বল (র) এর সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ উভয়ের মধ্যেই সুদীর্ঘ সময় অধ্যাপনা এবং প্রতিবাদী চরিত্রের বিষয়গুলো রয়েছে।

4 views

Related Questions